শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

নিবন্ধন নিয়ে নির্বাচনে না গেলে দলের নিবন্ধন বাতিল করা উচিত: টেপা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ Time View

ডেস্ক নিউজ : আগামী নির্বাচনে ৩০০ সিটেই জাতীয় পার্টি প্রার্থী দেবে উল্লেখ করে দলটির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা বলেছেন, রাজনীতির শর্তই হলো নির্বাচন। রাজনীতি করার লাইসেন্স নেবো অথচ নির্বাচনে অংশ নেবো না, বিএনপি-জামায়াতের এমন নীতির সাথে আমরা একমত নই। তিনি বলেন, যারা দলের নিবন্ধন নেবে অথচ নির্বাচনে যাবে না তাদের নিবন্ধন বাতিল করা উচিত।

তিনি আজ সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।

সাইদুর রহমান টেপা আরো বলেন, আমরা যেমন তত্ত্বাবধায়কে বিশ্বাস করি না, তেমনি ইভিএম মেশিনের ভোটেও বিশ্বাস করি না। তিনি বলেন, আগামীতে যাতে স্বাধীনতার স্বপক্ষের শক্তি সরকার ক্ষমতায় আসে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকে আমরা সে জন্য অবশ্যই নির্বাচনে যাবো। এ সময় তার সাথে জাতীয় যুব মহিলা পার্টির আহ্বায়ক নাজনীন সুলতানাসহ দলীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit