শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ডোমারে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে ও বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সাহায্যার্থে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় নীলফামারীর ডোমার পৌর এলাকার বিশ্রাম হোটেল ক্যাম্পাসে প্রবাসী কল্যাণ সমিতি ডোমার উপজেলার সন্ব^য়কারী আলহাজ্ব ডাঃ ফিরোজ আলম চিনু’র সভাপতিত্বে সহকারী অধ্যাপক ডেইজী নাসনীন মাশরাফী নিনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি হিসাবে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, প্রবাসী কল্যাণ সমিতি সদস্য সচিব নুরল ইসলাম বিএসসি, সংগঠক শহিদুল সরকার, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হক, ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ সামসুদ্দিন হোসাইনী, সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব, শিক্ষিকা সোনালী বেগম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শেষে স্কুল ও মাদ্রাসার শিশুসহ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ৩ শতাধীক কম্বল বিতরণে করেন অনুষ্ঠানের অতিথিগণ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit