সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করা সেই যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লিগামী একটি বিমানের ভেতর মাঝ আকাশে বৃদ্ধার গায়ে প্রসাব করা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে দিল্লি পুলিশের একটি দল ভারতের বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করেছে। খবর এনডিটিভির। 

ভারতের বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বয়স্ক এক নারী যাত্রীর গায়ে প্রস্রাব করা ওই যাত্রীর নাম শঙ্কর মিশ্র (৩৪)। 

তিনি গ্রেফতার এড়াতে দিল্লি থেকে পালিয়ে বেঙ্গালুরুতে আত্মগোপন করেছিলেন। বন্ধ রেখেছিলেন নিজের মোবাইল ফোনও। বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

শঙ্কর মিশ্র (৩৮) নামে ওই যুবক একজন ব্যবসায়ী। তিনি মুম্বাইয়ে থাকেন। তার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী। এ কারণে তাকে ৩০ দিনের জন্য বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি শঙ্কর মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০নং ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে। 
ভুক্তভোগী সহযাত্রী পুরো ঘটনা জানিয়ে টাটার চেয়ারম্যান এন চন্দ্রশেখরকে একটি চিঠি লেখেন। এর পর ঘটনার তদন্ত শুরু করে এয়ার ইন্ডিয়া। 

অভিযোগে জানা যায়, ৭০ বছর বয়সি এক বৃদ্ধার গায়ে মত্ত অবস্থায় প্রস্রাব করেছেন শঙ্কর। সেই বৃদ্ধা এ ঘটনা সম্পর্কে কেবিন ক্রুকে অবগত করলেও অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দিল্লি বিমানবন্দরে সেই বিমানটি অবতরণ করার পর অভিযুক্ত ব্যক্তি নিজের বাড়ি চলে যান। তখন সেই অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে জাতীয় মহিলা কমিশন ঘটনাটি নিয়ে সক্রিয় হয়েছে। পুলিশে এফআইআর করা হয়েছে। 

রিপোর্ট অনুযায়ী, এআই-১০২নং ফ্লাইটে ঘটনাটি ঘটেছে। নিউইয়র্ক বিমানবন্দর থেকে টেকঅফ করার পর লাঞ্চ দেওয়া হয় যাত্রীদের। এর পর যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য বিমানের লাইট বন্ধ করে দেওয়া। এর পরই অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার আসনের সামনে এসে প্রস্রাব করেন।

প্রস্রাব করার পর বেশ কিছুক্ষণ ওই যুবক সেখানেই দাঁড়িয়ে থাকেন বলে অভিযোগ করেছেন ওই নারী। অন্য যাত্রীরা ওই ব্যক্তিকে সরিয়ে দেন।

এতে বৃদ্ধা মহিলার পোশাক, জুতা, ব্যাগ সব কিছুই ভিজে যায়। বিমানকর্মীদের কাছে অভিযোগ জানানোর পর প্রথমে তার আসনে শুধু জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হয়, তবে বিজনেস ক্লাসে অন্য খালি আসন থাকলেও সেখানে তাকে বসতে দেওয়া হয়নি, এমনটিই অভিযোগ ওই নারীর।

পরে তাকে শুধু সামান্য নতুন পোশাক দেন বিমানকর্মীরা আর তার আসনটি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়।
বিমানকর্মীরা দিল্লিতে বিমানটি অবতরণ করার পরও বিমানকর্মীরা ওই ব্যক্তিকে আটকানোর কোনো চেষ্টা করেননি বলে অভিযোগপত্রে লিখেছেন ওই নারী যাত্রী।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit