শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রেমপত্র দিলেন ৪৭ বছরের শিক্ষক!

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেমপত্র দেওয়ার অভিযোগ উঠেছে ৪৭ বছর বয়সি এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। প্রেমপত্র পাওয়ার পর এ ঘটনা পরিবারকে জানিয়েছে ওই ছাত্রী। পরে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করে শিক্ষার্থীর পরিবার। 

গত ৩০ ডিসেম্বর চিঠিটি দিয়েছেন শিক্ষক। শনিবার ভারতের উত্তরপ্রদেশের কনৌজে এ ঘটনা জানাজানি হয়। এতে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। খবর হিন্দুস্তান টাইমসের। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রীকে এক পাতার চিঠিতে প্রেম নিবেদন করেছেন শিক্ষক। প্রেমপত্রে ছাত্রীর নামও লিখেছেন তিনি। স্কুলের ছুটি শুরুর আগে যেন তার সঙ্গে দেখা করে ছাত্রী, সেই আকুতিও চিঠিতে তুলে ধরেছেন। লিখেছেন— যদি সত্যিই তাকে ভালোবাসে, তা হলে যেন অবশ্যই তার সঙ্গে দেখা করে ওই ছাত্রী। চিঠি পড়ার পর ছাত্রী যাতে তা ছিঁড়ে ফেলে এবং সে কথাও উল্লেখ করা হয়েছে।

এ ঘটনা জানার পর ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীর বাবা-মা। এ কাজের জন্য শিক্ষককে ক্ষমা চাইতে বলেন তারা। কিন্তু ক্ষমা চাওয়ার বদলে ওই শিক্ষক তাদের মেয়েকে গায়েব করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা-মা। এর পর শিক্ষকের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয় পরিবার। 

কনৌজের পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা কৌস্তভ সিংহ বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit