শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নারী মারা গেলেন ১১৫ বছর বয়সে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২১৩ Time View

ডেস্কনিউজঃ প্রয়াত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নারী বেসি হেনড্রিকস। তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনকারী ল্যাম্প অ্যান্ড পাওয়ারস ফিউনারেল হোম জানিয়েছে, বেসি হেনড্রিকস মঙ্গলবার ১১৫ বছর বয়সে আইওয়া লেক সিটিতে মারা যান। হেনড্রিকস ১৯০৭ সালের ৭ নভেম্বর অবার্ন, আইওয়ার কাছে বেসি লরেনা নামে জন্মগ্রহণ করেন।

জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের মতে, মৃত্যুর সময় তিনি ছিলেন আমেরিকার সবচেয়ে বয়স্ক বাসিন্দা । মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেবার এক দশকেরও বেশি আগে ১৯৩০ সালে পল হেনড্রিকসকে বিয়ে করেন বেসি। তার আগে তিনি একজন শিক্ষক হিসাবে কাজ করতেন । বিয়ের ৬৫ বছর পর ১৯৯৫ সালে তার স্বামী মারা যান। বেসি হেনড্রিক্স ১০২ বছর বয়স পর্যন্ত তার নিজের বাড়িতেই থাকতেন। পরে তিনি সিনিয়র কেয়ার সেন্টারে চলে আসেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে বসবাস করতেন।

বেসির পাঁচ সন্তানের মধ্যে দুইজন তার মৃত্যুর আগেই দেহ রেখেছেন, ২৬ জন নাতি নাতনি নিয়ে ভরপুর সংসার রেখে গেলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নারী। বেসির ছেলে লিওন হেনড্রিকস গত নভেম্বরে তার মায়ের ১১৫ তম জন্মদিনের পার্টিতে সিএনএন অনুমোদিত কেসিসিআইকে বলেছিলেন- ”মায়ের কাছে সবথেকে প্রিয় ছিলো তার পরিবার। ”জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এখন সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৪ বছর বয়সী এডি চেকারেলি, যিনি ক্যালিফোর্নিয়ায় থাকেন।
সূত্র : সিএনএন

কিউএনবি/বিপুল /০৭.০১.২০২৩/ রাত ১১.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit