সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বিএনপি নতুন সংকট তৈরি করবে না, আশা সেতুমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : নতুন করে সংকট সৃষ্টি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অংশগ্রহণের মাধ্যমে আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করি। আশা করছি বিএনপি নতুন করে কোনো সংকট তৈরি করবে না। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নতুন কমিটির সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) শেষ পর্যন্ত নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করবো। নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। দু’দিন আগে গাইবান্ধায় যে উপনির্বাচন হয়েছে, এ রকম সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। কেউই হস্তক্ষেপ করবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit