শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

এবার স্কুল ছাত্রকে সাইকেলসহ টেনে নিয়ে গেল প্রাইভেট কার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে হারদই এলাকায় এবার সাইকেলসহ এক স্কুলপড়ুয়াকে এক কিলোমিটার টেনে নিয়ে গেল একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ চিত্র।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে কেতন কুমার নামের নবম শ্রেণির ওই শিক্ষার্থী কোচিং থেকে ফেরার সময় একটি সাদা রঙের প্রাইভেট কারের নীচে তার সাইকেলের চাকা ঢুকে যায়। ওই শিক্ষার্থীর পা আটকে যায় সেই সাথে।

ঘটনার পর গাড়ি না থামিয়ে চালক ওই শিক্ষার্থীকে এক কিলোমিটারের মতো টেনে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা চালককে গাড়ি থামাতে বললেও তিনি সেকথায় কান দেননি। পরে একটি বাজার এলাকায় ওই চালককে থামাতে সমর্থ হয় স্থানীয়রা। আহত অবস্থায় কেতন কুমারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে উত্তেজিত জনতার হাত থেকে চালককে উদ্ধার করে পুলিশ এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে দিল্লিতেও একটি প্রাইভেটকার স্কুটারসহ এক নারীকে ১৩ কিলোমিটারের বেশি টেনে নিয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit