রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা

শাহরুখ-দীপিকার জন্য সরকারের কাছে সাহায্য চাইল বলিউড

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ-দীপিকার ‘পাঠান’ নিয়ে কম জলঘোলা হয়নি। একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। বিভিন্ন সংগঠনের তরফে দেওয়া হচ্ছে বয়কটের ডাক। বিষয়টি নিয়ে শঙ্কিত বলিউড সংশ্লিষ্টরা। শুধু ‘পাঠান’ নয়- নতুন ছবির ট্রেলার মুক্তি পেলেই নেটিজেনদের একাংশ হামলে পড়ে ছবিকে বয়কট করার দাবি নিয়ে। এর নেপথ্যে যে কোন মানসিকতা কাজ করছে, না ভাবতে ভাবতে দিন কাটছে বলিউড ছবির নির্মাতাদের। তবে এই বয়কট ট্রেন্ড যে মোটেই ভাল নয়, তা হারে হারে বুঝতে পেরেছে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’। আর ‘পাঠান’ বয়কট নিয়ে যে তোড়জোড় চলছে, তা রীতিমতো ভাবাচ্ছে বিনোদনজগতের সঙ্গে যুক্ত মানুষদের।

আর এই ভাবনা থেকেই এবার বড়সড় পদক্ষেপ নিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বয়কটের বাড়াবাড়ি আটকাতে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে সংস্থাটি। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলিউড তারকাদের সঙ্গে বৈঠক করার পরই এই পদক্ষেপ। বুধবার অভিনেতা সুনীল শেট্টিও যোগীর কাছে এই সমস্যার কথা খুলে বলেছিলেন। বলিউড-বিরোধী মনোভাব এবং আনুষঙ্গিক ঘৃণার বাতাবরণ থেকে বেরোনোর জন্য কী করণীয়, সে বিষয়ে যোগীর পরামর্শ চান সুনীল। তারপরই এ ধরনের পদক্ষেপ নিল দেশের বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষরা। পশ্চিমের চলচ্চিত্র কর্মীদের সংগঠনের তরফেও সেই হিংসাপ্রচারের প্রবণতা আটকানোর আর্জি সরকারের কাছে।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তাদের বিবৃতিতে বলেছে, কোনো ছবি মুক্তির আগেই তার পোস্টারের নীচে কিংবা ট্রেলার মুক্তির পর ভরে যাচ্ছে এই ধরনের মন্তব্য। কিন্তু কেন? আদৌ কি তারা ছবিটা দেখে মন্তব্য করছেন? একজন গুজব ছড়িয়ে অন্যকে প্রভাবিত করবেন কেন? বয়কটের রব তুলে এই ধ্বংসের অভিযান বন্ধ হোক। যারা আপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit