শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুরে বছরের সর্বনিম্ন তাপমাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৯৮ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুর জেলায় পৌষের শেষ সপ্তাহে সর্বনিম্ন তামপাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৭ জানুয়ারি) চাঁদপুর আবহাওয়া অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। এর পূর্বে বৃহস্পতিবার ও শুক্রবার  দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। 

শুক্রবার রাত থেকে জেলা সদর ও গ্রামাঞ্চলে ঘনকুয়াশা শুরু হয়েছে। ঘনকুয়াশার ফলে চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল এবং চাঁদপুর-শরীয়পুর রুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। অপরদিকে তীব্র শীতে ভাসমান জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পরেছে। তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কারণে জেলেরা নদীতে নামতে পারছে না। জেলার চরাঞ্চল এলাকার প্রায় অর্ধলাখ জেলে খুবই কষ্টে আছেন। 

পুরানবাজার জেলে পাড়ার মমিন মাঝি জানান, কুয়াশা আর তীব্র শীতে আমরা অনেকে ঘর থেকে বাহির হতে পারছি না। এমন পরিস্থিতি থাকলে আমদের অনেকে অনাহারে কষ্ট পাবে। চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মো. শামছুল হক জানান, এবছর আজকেই চাঁদপুরে সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দুই-তিন দিন পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit