শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

নেইমারের সাথে প্রেমের গুঞ্জন, যা বললেন পর্তুগিজ অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : আতলেতিকো মাদ্রিদের পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার হোয়াও ফেলিক্সের সাবেক প্রেমিকা অভিনেত্রী মার্গারিদা কোরচেইরো’র প্রেমে হাবুডুবু খাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সেই খবর গণমাধ্যমে চাউর হচ্ছিল কয়েকদিন ধরেই।

এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মার্গারিদা। তিনি প্রেমের গুঞ্জনের খবর ছড়ানো সংবাদমাধ্যমগুলোকে রীতিমতো ধুয়ে দিয়েছেন।

ইনস্টাগ্রামে এই পর্তুগিজ অভিনেত্রী লিখেছেন, ‘আপনারা সবাই জানে, পত্রপত্রিকায় আমাকে নিয়ে যা লেখা হয়, তার কোনো কিছুই আমি পড়ি না। প্রথম কারণ, ৯০ শতাংশ ক্ষেত্রেই দেখা যায় সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ, সেগুলো যেহেতু মিথ্যা, তাই পড়ার কোনো প্রয়োজন নেই। জীবনে এসব কোনো কিছু যোগ করে না। একটি মেয়ের বন্ধু থাকা, সুখী থাকা ও নিজের মতো চলাকে কি আমরা স্বাভাবিক চোখে দেখব না? এটা অন্যায্য। আমিই এর প্রথম কিংবা শেষ শিকার নই।’

ঘটনার শুরুটা মূলত মার্গারিদার প্যারিস ভ্রমণ ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ফলো করতেন নেইমার। তার বিভিন্ন ছবিতে লাইকও দিতেন নেইমরা। মার্গারিদাও নেইমারের বিভিন্ন ছবিতে লাইক দেন। পরে অবশ্য ওই অভিনেত্রীকে আনফলো করেন নেইমার।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit