শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

৯ আঙ্গুল থাকলে, তা নিয়েই খেলার চেষ্টা করবো: সোহান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : নুরুল হাসান সোহান চোট পেয়েছিলেন গত বছর জিম্বাবুয়ে সফরের সময়। এরপর সিঙ্গাপুরে গিয়ে অস্ত্রোপচার করিয়েছেন। খেলতে পারেননি এশিয়া কাপেও। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর থেকেই অবশ্য তিনি খেলছেন নিয়মিত। যদিও ব্যথা নিয়েই খেলতে হচ্ছে সোহানকে।

শুক্রবার (০৬ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় জয় দিয়ে বিপিএল শুরু করেছে সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। এরপর সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সোহানের কাছে জানতে চাওয়া হয়, ব্যথার কারণেই কি তিনি গত কয়েকমাস ধরে কিপিংয়ে পুরোপুরি ছন্দে নেই?

জবাবে সোহান বলেন, ‘যে আঙ্গুলটায় অস্ত্রোপচার হয়েছে, এটা নিয়ে একটু ভুগছিলাম। ম্যাচের ওপরও প্রভাব ফেলছিল। আমার কাছে মনে হয়, এটা যেহেতু খেলারই অংশ তাই খুব বেশি কিছু চিন্তা করতে চাই না। কোনো অযুহাত বা কথা বলা নয়…আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা নিয়ে আর কথা বলবো না। যে অবস্থায় আছে, মেনে নিতে হবে। যদি আমার নয়টা আঙ্গুল থাকে, তাহলে নয়টা নিয়েই খেলার চেষ্টা করবো। ’

নিজের ব্যাটিং নিয়ে সোহান বলেন, ‘হয়তো খারাপ সময় যেতে পারে (কিপিংয়ে)। যেটা বললাম, একটু ভুগছিলাম। খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না কিপিংয়ে। ওটা থেকে বের হওয়ার চেষ্টা করেছি। আর ব্যাটিংয়ে আমি বলতে পারি, যদি টি-টোয়েন্টি হিসেব করে, আমি যে পজিশনে ব্যাট করি, এই জায়গায় রান করার থেকে স্ট্রাইক রোটেট করা বা স্ট্রাইকরেট বাড়ানোটাই গুরুত্বপূর্ণ। ’

‘আমার ক্ষেত্রে জিনিসটা এরকম হয় যে, কোনোদিন ১০ বলে ২০ রান করলাম। পরেরদিন রান না করলে কথাটা এরকম আসে, রান করি নাই। এটা টপ অর্ডারের কাজ আর মিডল অর্ডারেরটা পুরোপুরি আলাদা। ’

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit