মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

স্মার্ট বাংলাদেশের জনগোষ্ঠীও হবে স্মার্ট: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৭ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে। এর জনগোষ্ঠীও হবে স্মার্ট।’

তিনি বলেন, আমরা দেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলার মানুষের উন্নয়নের জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ করবে। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। যে কোনো সংকটেই আওয়ামী লীগ মানুষের পাশে আছে এবং থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সাধারণ সম্পদাক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নির্বাচনের বছরে চ্যালেঞ্জ অনেক রয়েছে, তা মোকাবিলায় ক্ষমতাসীন দল প্রস্তুত। বিএনপি কেন তত্ত্বাবধায়কের মতো মৃত ইস্যুকে জীবিত করতে চায়, সে প্রশ্নও রাখেন ক্ষমতাসীন দলের সেকেন্ড ইন কমান্ড। আসছে নির্বাচন সুষ্ঠু হবে আশ্বস্ত করে বিএনপিকে সহিংসতার পথ ছেড়ে ভোটে অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এর আগে দুপুর ১টার দিকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও শেখ সেলিম, উপদেষ্টা আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্তুজা প্রমুখ।

এরপর টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। প্রকল্প উদ্বোধন শেষে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে মতবিনিময় সভা করেন। সবশেষে ২২তম জাতীয় সম্মেলনে গঠিত উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি বৈঠকে বসেন। বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় দুদিনের সফরে গোপালগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় সড়কপথে তিনি ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন। ২২তম সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো টুঙ্গিপাড়া সফর করছেন প্রধানমন্ত্রী। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit