মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

১৫ বার ভোটের পর মার্কিন কংগ্রেসের স্পিকার ম্যাকার্থি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী কেভিন ম্যাকার্থি। 

টানা চারদিন ধরে স্পিকার হওয়ার জন্য ভোটে লড়েছেন ম্যাকার্থি। কিন্তু তার দলীয় কয়েকজন নেতার সমর্থন না থাকায় প্রয়োজনীয় ভোট না পাওয়ায় ১৪ বার ব্যর্থ হন তিনি। 

মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচনের ক্ষেত্রে গত ১০০ বছরেও স্পিকার নির্বাচন করতে গিয়ে কখনোই দ্বিতীয় দফা ভোট গ্রহণ করতে হয়নি। এর আগে ১৮৫৬ সালে স্পিকার নির্বাচন করতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিল মার্কিন কংগ্রেস। সেবার মোট ১৩৩ দফা ভোট গ্রহণ করতে হয়েছে। এতে সময় লেগেছিল প্রায় ২ মাস। 

৪৩৫ আসনবিশিষ্ট কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকানদের দখলে রয়েছে ২২২টি আসন। ১০টি আসন কম নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের দখলে রয়েছে ২১২টি আসন। একটি আসন খালি। 

রিপাবলিকানদের কাছে প্রয়োজনীয় সংখ্যক আসন থাকলেও দলীয় প্রার্থী দলের কয়েকজন নেতার বাধার কারণে প্রয়োজনীয় সংখ্যক ভোট পাননি ম্যাকার্থি। 

রিপাবলিকান দলের অন্তত ২০ জন সদস্য ম্যাককার্থির বিরোধিতা করেছেন। তবে শেষ অবধি প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন পেয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের ৬৪তম স্পিকার হিসেবে নির্বাচন হয়েছেন।

ইতোমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit