শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পুঠিয়ায় মাইক্রোবাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২২৯ Time View
নিজেস্ব প্রতিবেদক : রাজশাহী পুঠিয়া উপজেলার  বিড়ালদহ্ সৈয়দ করম আলী মাজার সংলগ্ন থেকে আনুমানিক পাঁচশত গজ পশ্চিমে  ঢাকা- রাজশাহী মহাসড়কে  মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে শুক্রবার (৬ জানুয়ারী) আনুমানিক দুপুর ১ টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।
জানা যায় নাটোর থেকে ছেড়ে আসা  মাইক্রোবাসের সাথে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনা স্থলে মারা যায় বাচ্চু ইসলাম,নামের এক যুবক তিনি  বিড়ালদহ্ সৈয়দ করম আলী  মাজার এলাকার ইমরান আলীর ছেলে। দুর্ঘটনাটির সাথে সাথে মাইক্রোবাসে আগুন লেগে যায়, মাইক্রোবাসে আগুনের সূত্রটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ সময় খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান যায়।
এই বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহী গামী মাইক্রোবাস এবং বিড়ালদহ গামী এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী। মাইক্রোবাসে আগুন লাগার বিষয়টি এখনো জানা যায়নি তদন্ত শেষে বলা যাবে। মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কোন অভিযোগ  না থাকায়, মৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এবিষয়ে নিয়মিত একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit