সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

মরিয়ম নওয়াজকে পদোন্নতি দিলেন শেহবাজ শরিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মুসলিম লিগে (পিএমএল-এন) পদোন্নতি পেয়েছেন মরিয়ম নওয়াজ। তাকে দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। প্রধানমন্ত্রী ও মুসলিম লিগ প্রেসিডেন্ট শেহবাজ শরিফ তাকে এ পদোন্নতি দিয়েছেন। এর আগে দলটির ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন মরিয়ম। খরব দ্য ডনের। পাকিস্তানের তথ্যমন্ত্রী ও মুসলিম লিগের তথ্য বিষয়ক সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য জানিয়েছেন।

শেহবাজ শরিফের ইস্যু করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে শেহবাজ শরিফ মরিয়মকে পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ করেছেন, যেটি অনতিবিলম্বে কার্যকর হবে। এতে আরও বলেছে, এখন থেকে মরিয়ম গোটা দল পুনর্গঠন করবেন। দলের কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে পুনর্গঠনের কাজ করবেন তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে শেহবাজ শরিফ আরও, দলকে নেতৃত্ব দেওয়ার মতো সব ধরনের অভিজ্ঞতা, দৃঢ়তা ও প্রজ্ঞা রয়েছে মরিয়মের। আমার এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, মরিয়ম আমাদের দলকে সুন্দরভাবে সাজাতে পারবেন। তিনি নওয়াজ শরিফের স্বপ্ন পূরণ করতে পারবেন। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার মরিয়মকে নতুন পদে স্বাগতম জানিয়েছেন। তার কল্যাণ ও সাফল্য কামনা করেছেন তিনি ‍

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit