শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ফিলিস্তিনি বালককে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্কনিউজঃ পশ্চিমতীরের নাবলুসে এবার ১৬ বছর বয়সী একটি বালক আমের আবু জয়তুনকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার সকালে তার মাথায় গুলি করে ইসরাইলিরা। এ সময় তারা নাবলুসে তল্লাশি অভিযান চালাচ্ছিল। এ নিয়ে নতুন বছরে ইসরাইলি বাহিনী পশ্চিমতীরে গুলি করে হত্যা করলো চার ফিলিস্তিনিকে।

গত বছর তারা এখানে হত্যা করেছিল কমপক্ষে ১৭০ জনকে। মঙ্গলবার ইসরাইলি বাহিনী হত্যা করেছে ১৫ বছর বয়সী ফিলিস্তিনি শিশু আদম আয়াদকে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালের দিকে নাবলুসের বালাতা শরণার্থী শিবির ঘিরে ফেলে ইসরাইলের বিশেষ বাহিনী। অধিবাসীরা বলেছেন, আবু জয়তুন শিবিরের মধ্যে হাঁটাহাঁটি করার সময় তাকে গুলি করা হয়েছে। নাবলুসভিত্তিক সাংবাদিক বকর আব্দেল হক বলেন, প্রকৃতপক্ষে কি ঘটেছিল আমি জানি না।

কারণ, এসব ঘটনা ঘটে রাতের বেলা এবং শিবিরের সংকীর্ণ পথগুলোতে। স্থানীয় মিডিয়াগুলো সার্ভিলেন্স ক্যামেরার ফুটেজে যা ধরা পড়েছে তা-ই শেয়ার করেছে। তাতে দেখা যায়, আবু জয়তুন হাঁটাহাঁটি করছে। এক পর্যায়ে দেখা যায় সে দৌড়াচ্ছে। এর পরই তাকে হত্যা করা হয়। তবে ইসরাইলি পুলিশ বলেছে, ফিলিস্তিনিদের সশস্ত্র ব্যক্তিরা সেনা, সীমান্ত পুলিশ ও গোয়েন্দা এজেন্টদের একটি যৌথ পার্টিতে গুলি করেছিল। এরপরই ইসরাইলি সেনারা সশস্ত্র এক ব্যক্তিকে গুলি করে। এতে আরও দু’জন আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে।

কিউএনবি/বিপুল/০৫.০১.২০২৩/ রাত ১১.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit