মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ঢাবিতে ‘শেখ কামাল-সুলতানা কামাল’ট্রাস্ট ফান্ড গঠন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে ‘শেখ কামাল-সুলতানা কামাল ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান আজ ০৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর কাছে ৪০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। উল্লেখ্য, সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন অভ্যন্তরীণ খাত থেকে এই অর্থ সংগ্রহ করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি এবং শহিদ শেখ কামাল ও শহিদ সুলতানা কামালের পরিবারের পক্ষ থেকে শেখ কবির হোসেন ও গোলাম আহমেদ টিটো সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্ম শহিদ শেখ কামাল ও শহিদ সুলতানা কামালের বর্ণাঢ্য কর্মময় জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহিদ শেখ কামাল ও পুত্রবধূ শহিদ সুলতানা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

শহিদ শেখ কামাল একাধারে একজন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চৌকস সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক কর্মী ও সংগঠক ছিলেন। অসাধারণ প্রতিভাবান এই ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। শহিদ সুলতানা কামাল দেশের একজন কৃতী অ্যাথলেট ছিলেন। তাঁদের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সফল হবে বলে উপাচার্য আশাপ্রকাশ করেন।

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit