রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

আইজিপি ব্যাজ পেলেন ৪৫৮ পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : পুলিশের ৪৫৮ জন কর্মকর্তা ও সদস্যকে ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পরানো হয়েছে। প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাদেরকে এই ব্যাজ দেওয়া হলো। 

বৃহস্পতিবার পুলিশ সপ্তাহের-২০২৩ তৃতীয় দিন। এ দিন দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ৪৫৮ জনকে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এই পদক পরানো হয়।

জানা যায়, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেওয়া হয়। এবারও মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে কর্মক্ষেত্রে দক্ষতা, সঠিকভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন ভালো কাজে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী ৪৫৮ জনকে এ আইজিপি ব্যাজে মনোনীত করা হয়।

সংশ্লিষ্টরা জানান- আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit