শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ইসরায়েলি উগ্রপন্থী মন্ত্রীর আল-আকসায় প্রবেশ, জাতিসংঘে বৈঠক আহ্বান আমিরাত-চীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার-বেন-গিভির আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ঘটনায় চীন ও সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও আল আকসা কম্পাউন্ডে ইসরায়েলের মন্ত্রীর প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, উত্তেজনার পারদ বাড়াতে পারে এমন যে কোনো একতরফা পদক্ষেপের ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসরের মতো দেশগুলোও এ ঘটনার নিন্দায় শামিল হয়েছে। ইসরায়েলি মন্ত্রীর কর্মকাণ্ডকে সংঘাতের উস্কানি হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনি নেতারা। গাজা উপত্যকার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এ ঘটনা রেড লাইন অতিক্রমের সমতুল্য।

উল্লেখ্য, ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার-বেন-গিভির মঙ্গলবার পবিত্র আল-আকসা মসজিদের চত্বরে প্রবেশ করেন। হুঁশিয়ারি সত্ত্বেও ব্যাপক নিরাপত্তা নিয়ে ইতামার-বেন-গিভির মঙ্গলবার সকালে আল-আকসা চত্বরে আসেন। সূত্র: আল জাজিরা

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit