শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ইউরোপে শীতকালে এবার রেকর্ড গরম

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশে জানুয়ারি মাসের তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। বিবিসি জানিয়েছে, জানুয়ারি মাসের তাপমাত্রায় ইউরোপের আট দেশে জাতীয় রেকর্ড হয়েছে এবং আঞ্চলিক রেকর্ড হয়েছে তিনটিতে।

পোল্যান্ডের ওয়ারসোতে রবিবার তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস (৬৬ ফারেনহাইট), স্পেনের বিলবাওতে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস; যা গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি।

যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষারঝড়ে অন্তত ৬০ জনের প্রাণহানির দিন কয়েক পর ইউরোপের আবহাওয়ায় এতটা উষ্ণতা পরিলক্ষিত হচ্ছে।

টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস এবং লুইসিয়ানাতে তুষারঝড় এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অথচ ইউরোপে বছরের শুরুতেই আবহাওয়া অনেকটাই উষ্ণ হয়ে উঠেছে।

ইউরোপের দেশ নেদারল্যান্ডস, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লাটভিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড, ডেনমার্ক এবং বেলারুশের তাপমাত্রা জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে।

এ ছাড়া জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেনেও অন্য বছরের তুলনায় এবারের জানুয়ারিতে তাপমাত্রা বেশি। পোল্যান্ডের রাজধানীতে আগের তুলনায় এবারের জানুয়ারির ১ তারিখ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বেলারুশে গত ১ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের তুলনায় যা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

স্পেনের বিলবাওতে গত ১ জানুয়ারি দিনের তাপমাত্রা ছিল জুলাই মাসের গড় তাপমাত্রার সমান। সুইজারল্যান্ডে তাপমাত্রা ২০ সেন্টিগ্রেডে উন্নীত হয়েছে। উষ্ণ আবহাওয়ার কারণে আল্পস পর্বতমালায় স্কি রিসোর্টগুলো সমস্যায় পড়েছে। সেখানে স্কি করার জন্য পর্যাপ্ত তুষারের ঘাটতি দেখা দিয়েছে।
সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit