বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রমজানে পণ্যের দাম কেমন থাকবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : এবার রমজান মাসে পণ্যের দাম নাগালের বাইরে যাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহেও কোনো ঘাটতি নেই। আসন্ন রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। বুধবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। 

রোজার শুরুতে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলার মতো পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় স্বাভাবিক আছে। আসন্ন রমজানে সমস্যা হবে না। ডলারের কারণে আগামীতে দামের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। তবে ভোক্তারা একসঙ্গে পুরো রমজান মাসের পণ্য কিনলে বাজারে এর একটা প্রভাব পড়ে। অসাধু ব্যবসায়ীরা তখন এ সুবিধা নিয়ে থাকে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit