বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

চরম প্রতিশোধ, পাল্টা হামলায় ইউক্রেনে দুই শতাধিক হত্যার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় শতাধিক রুশ সৈন্য হত্যার চরম প্রতিশোধ নিচ্ছে রাশিয়া। এবার পাল্টা হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে হত্যার দাবি করল রাশিয়া।

রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় ৩০ ইউক্রেনীয় সেনা, ৯০ সার্ভিসম্যান ও ১৩০ বিদেশি ভাড়াটে নিহত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করেছে, রুশ সেনাদের হামলায় আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়। রুশ মন্ত্রণালয়ের তথ্য মতে- ডোনেটস্ক অঞ্চলের দ্রুজকোভকা রেলস্টেশন এলাকায় দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিজাইল হামলা চালায়।

রাশিয়ার সেনারা মঙ্গলবার ডোনেটস্ক এলাকার ক্রামাতর্স্ক শহরেও হামলা চালায়। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ক্রামাতর্স্ক ও মাসলিয়াকোভকা শহরে রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩০ জন বিদেশি ভাড়াটে সেনা নিহত হয়। দ্রুজকোভকা রেলস্টেশনে রুশ হামলায় ১২০ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন অঞ্চলে রাশিয়া সেনারা অন্তত নয়টি হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

ডোনেটস্ক অঞ্চলের মেকিয়েভকা শহরে ইউক্রেনের সেআদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হওয়ার পর রাশিয়ার সেনারা পাল্টা হামলা চালাল। সূত্র: তাসআনাদোলু এজেন্সিআল মায়াদিন

কিউএনবি/অনিমা /০৪.০১.২০২৩/বিকাল ৩.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit