শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঢাবিতে আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১২১ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা আজ ০৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক  কর্মকাণ্ড জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, “সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানবসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, এই প্রতিযোগিতা আগামী ১৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে।

কিউএনবি/অনিমা /০৪.০১.২০২৩/ সকাল ১০.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit