শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

কাশ্মিরে বিস্ফোরণে ২ শিশু নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ কাশ্মিরে মাত্র এক দিনের ব্যবধানে বিস্ফোরণে প্রাণ হারালো ২ শিশু। কাশ্মিরের দক্ষিণ রাজুরি জেলার ধাংরি গ্রামে সোমবার (২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে আহত হন আরও ৫ জন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কাশ্মির পুলিশের কর্মকর্তা মুকেশ সিং বলেন, রোববার রাতে দুই বন্দুকধারী ধাংরি গ্রামের তিনটি বাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চার বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হন।

ধাংরিতে এই দুই হামলার ঘটনায় দেশটির পুলিশ সশস্ত্র হামলাকারীদের দায়ী করেছে। ওই এলাকাটির অবস্থান ভারত ও পাকিস্তানের মাঝে বিতর্কিত হিমালয় অঞ্চলকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি।

১৯৪৭ সাল থেকে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশি ভারত-পাকিস্তানের বিবাদের কেন্দ্র হয়ে উঠেছে হিমালয় অঞ্চলের কাশ্মির। বিবাদপূর্ণ কাশ্মিরের ভিন্ন ভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ করছে ভারত ও পাকিস্তান। কিন্তু উভয় দেশই দুই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে। কাশ্মির নামে ছোট একটি অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে চীনেরও।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর এ দুই প্রতিবেশি দেশ ১৯৪৮, ১৯৬৫ এবং ১৯৭১ সালে তিনবার পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়েছে। এরমধ্যে কেবল কাশ্মির ঘিরেই দুই দেশের মাঝে যুদ্ধ হয়েছে দু’বার।

তবে হিমালয়ের কোল ঘেঁষে থাকা এই অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা শুরু হয় ২০১৯ সালে। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার কাশ্মিরের বিশেষ স্বায়ত্তশাসন সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিশেষ অনুচ্ছেদ বাতিল করে দেওয়ার পর নতুন করে সংঘাত শুরু হয়। মোদি সরকারের এই পদক্ষেপ পাকিস্তানকেও ক্ষুব্ধ করে তোলে।

কিউএনবি/বিপুল /০৩.০১.২০২৩/ রাত ১১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit