শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের বাসায় জাতিসংঘ প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View

ডেস্কনিউজঃ নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন। মঙ্গলবার সকালে এই দুই কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এর আগে গত ১৪ই ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিখোঁজ সাজেদুলের বাসায় যান। ওই দিন সাজেদুল ইসলামের শাহীনবাগের বাসা থেকে বের হওয়ার পর একদল লোক মার্কিন দূতের পথ আটকে তাকে স্মারকলিপি দেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মার্কিন দূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় আসার কারণে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কতটা চাপ এসেছে এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না এসব বিষয়ে খোঁজ নিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল।

সাজেদুল ইসলাম ২০১৩ সালে নিখোঁজ হন। তার বোন সানজিদা ইসলাম গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী।

কিউএনবি/বিপুল /০৩.০১.২০২৩/ রাত ১১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit