মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

জ্বালানি সংরক্ষণে পাকিস্তানের নতুন পদক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সরকার দেশটির সব মল এবং বাজার রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। জ্বালানি সংরক্ষণ পরিকল্পনার অন্যান্য পদক্ষেপের অংশ হিসেবে নতুন এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এ তথ্য জানান। পাকিস্তান অর্থনৈতিক সংকটে জর্জরিত।

দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের মাত্রা সবেমাত্র এক মাসের আমদানি মূল্যের সমান। যার বেশিরভাগই বিদেশ থেকে জ্বালানি কেনার জন্য ব্যবহৃত হয়। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অধীনে প্রত্যাশিত তহবিল পেতেও দেরি হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, মন্ত্রিসভার অনুমোদিত পদক্ষেপগুলোর লক্ষ্য অর্থ সংকটে থাকা দেশটিতে প্রায় ৬২ বিলিয়ন পাকিস্তানি রুপি বাঁচানো। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সব সরকারি দপ্তরকে বিদ্যুতের ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে প্রতিদিন রাত ১০টার মধ্যে বিয়ের হলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও প্রতিরক্ষামন্ত্রী জানান। তিনি বলেছেন, বাজারের প্রতিনিধিরা আরো দীর্ঘ সময় বাজার খোলা রাখার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু সরকার আগেই তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit