শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দখলকৃত ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। সোমবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি এমন দাবি করেছেন। 

ভ্যালেরি জালুঝনি বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে বিভিন্ন স্থানের দখল নিতে শুরু করে তারা। তবে ইতোমধ্যেই দখলকৃত অঞ্চলগুলোর চল্লিশ শতাংশ মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী পূর্ণ মাত্রায় আগ্রাসনের সময় দখলকৃত অঞ্চলগুলোর ৪০ শতাংশ এবং ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলকৃত যাবতীয় অঞ্চলের ২৮ শতাংশ মুক্ত করেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, দোনেৎস্কে রুশ সেনা অবস্থানে হিমার্স হামলায় বহু হতাহতের ঘটনার পর ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া।

জেলেনস্কি বলেন, ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দেওয়ার এ পরিকল্পনা করছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার দেশকে ধ্বংস করে দিতে ইরানি ড্রোন ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদি অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া।

তিনি আরও বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে— রাশিয়া ইরানের অত্যাধুনিক শাহেদ ড্রোন ব্যবহার করে দীর্ঘমেয়াদি এ হামলার পরিকল্পনা করছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit