শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

স্থায়ী নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে পরিবহন ধর্মঘট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্থায়ী নিয়োগের দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়ের মাস্টাররোলের কর্মচারীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই পরিবহন ধর্মঘট পালন করেন তারা। পরে দুপুর দুইটার পর থেকে সূচি অনুযায়ী গাড়ি চলাচল শুরু হয়।

ধর্মঘটী পরিবহন কর্মচারীরা জানান, বিগত ১৮-১৯ বছর থেকে চাকরি করলেও তাদের চাকরির স্থায়ীকরণ হচ্ছে না। ফলে তারা একরকম অনিশ্চয়তার মধ্য দিয়ে চাকরি করছেন। 

তারা আরও জানান, করোনাকালীন সময়ে দুজন সিনিয়র মাস্টাররোল কর্মচারী মারা গেলেও তাদের চাকরি স্থায়ীকরণ না হওয়ায় ভাতা থেকে বঞ্চিত।

সিনিয়র মাস্টাররোল কর্মচারী মোঃ আব্দুর রাজ্জাক জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার আমাদের নিয়োগ পিছিয়ে দিচ্ছে। এবার তারা বলছেন ডেপুটি রেজিস্টার নিয়োগের কাগজ হারিয়ে ফেলেছেন। ১৭-১৮ বছর ধরে একরকম অনিশ্চয়তায় চাকরি করছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে প্রক্টর অধ্যাপক ড. মো: মামুনুর রশীদ, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড.মো: খালেদ হোসাইন ও সহকারী প্রক্টর ড. ইয়াছিন প্রধান ধর্মঘট পালনকারী কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন। 

পরে তারা জানান, মাস্টাররোল কর্মচারিদের সঙ্গে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা তা মিটিয়ে নিয়েছি। এরপর থেকে সিডিউল অনুযায়ী বিকাল ৩টা থেকে বাস চলতে থাকবে। আর কেনো ব্যাঘাত ঘটবে না।

সিনিয়র মাস্টাররোল কর্মচারী মোঃ আব্দুর রাজ্জাক বলেন,“চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়েছেন পরিবহন শাখা। তারা বলেছেন খুব শীঘ্রই সার্কুলার প্রকাশিত হবে। প্রক্টর, সহকারী প্রক্টর এবং যন্ত্র মেরামত ও পরিবহন শাখার পরিচালকের আশ্বাসে আমরা ধর্মঘট তুলে নিলাম। শিক্ষার্থীদের ভোগান্তিতে আমরা দুঃখিত।”

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit