বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

হাইকোর্টে মির্জা ফখরুল ও আব্বাসের জামিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন লিওন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম গোলাম মোস্তফা।

সোমবার (২ জানুয়ারি) আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

এর আগে, বিএনপির এই দুই নেতার জামিন আবেদন তিনবার নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে গত ৮ ডিসেম্বর দিনগত রাতে রাজধানীর নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit