বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বিপিএলে খেলতে আসছেন না আফ্রিদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ কুমিল্লার জন্য। সেই আফ্রিদিকে পাচ্ছে না দলটি। কারণ হাঁটুর ইনজুরি থেকে এখনো সেরে উঠতে পারেননি তিনি।

সবশেষ আফ্রিদির ইনজুরি আপডেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে জানিয়েছে সোমবার থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন সময়ের অন্যতম সেরা এই পেস বোলার।   

পাকিস্তান বোর্ডের সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘করাচিতে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে সোমবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে শাহিন আফ্রিদি। এর মধ্য দিয়ে যেমন শাহিনের সর্বোচ্চ যত্ন নেওয়া যাবে, তেমনি মেডিকেল স্টাফরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন এবং তার ফেরার প্রক্রিয়া মসৃণ করে তোলায় সহায়তা করতে পারবেন।’

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে পিএসএল দিয়ে মাঠে ফিরবেন আফ্রিদি। সে ক্ষেত্রে তারকা এই পেসারকে ছাড়াই পুরো বিপিএল মৌসুম খেলতে হবে কুমিল্লাকে। যদিও কুমিল্লার ম্যানেজমেন্ট থেকে এখনো কিছু জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit