সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে! এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স

‘রেফারি আর মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলা একই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ড ৩-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। এরপরই ক্ষোভ ঝেড়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বললেন, প্রিমিয়ার লিগ রেফারিদের কাছে অভিযোগ তোলার কোনও মানে নেই। তাদের সঙ্গে কথা বলার মাইক্রোয়েভের সঙ্গে কথা বলার মতো।

ক্লপ জানান, তার খেলোয়াড়দের সঙ্গে ধাক্কাধাক্কি ও টেনে ধরে সুবিধা নিয়েছে ব্রেন্টফোর্ড, বিশেষ করে সেট পিসে। তার দাবি, ফাউলের কারণে ব্রায়ান এমবেউমোর তৃতীয় গোল বাতিল হওয়া উচিত ছিল।

তার এই অভিযোগ রেফারির কাছে তুলেছিলেন কি না প্রশ্নে ক্লপ বললেন, ‘হ্যাঁ, কিন্তু আসলে এটা এমন যে আমি যেন আমার মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলছি। কোনও জবাব পাবেন না, সত্যিই। সবসময় একই রকম।’

লিভারপুল কোচ আরও বলেন, ‘মৌসুমের আগে তারা আমাদের পরামর্শ দিয়েছিল যে খেলোয়াড়দের এসব মুহূর্তে সতর্ক থাকতে হবে কারণ রেফারিরা নজরদারিতে রাখবে। কিন্তু দেখা গেলো, সবকিছুই করা যাচ্ছে। তারা এই সুবিধা নিয়েছে।’

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit