রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, বেঁচে ফেরার বর্ণনা দিলেন মাসুদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট ভারতের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

কিয়েভে সম্মেলন করবে ইউক্রেন-ইইউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া নিয়ে আলোচনা করতে আগামী ৩ ফেব্রুয়ারি কিয়েভে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন সম্মেলন করবে। সোমবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কি এ বছর তার প্রথম টেলিফোন কলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এতে আরো বলা হয়, উভয় পক্ষই কিয়েভে আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-ইইউ শীর্ষ সম্মেলনের প্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা করেছেন এবং এ ব্যাপারে প্রস্তুতিমূলক কাজ জোরদার করতে সম্মত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নেতারা ইউক্রেনে ‘যথাযথ’ অস্ত্র সরবরাহ এবং নতুন করে ১৮ বিলিয়ন ইউরো (১৯ বিলিয়ন ডলার) আর্থিক সহায়তা কর্মসূচির বিষয়ে আলোচনা করেন। এদিকে জেলেনস্কি এই মাসের সহায়তা পাঠানোর প্রথম কিস্তির জন্য চাপ দিচ্ছেন।

গত মাসে ইইউ ইউক্রেনকে একটি তথাকথিত ‘মেগাডিল’-এ সহায়তা দেওয়ার পথ সুগম করে যার মধ্যে সর্বনি¤œ ১৫ শতাংশ বৈশ্বিক কর্পোরেট কর হার গ্রহণ করা অন্তর্ভুক্ত ছিল।

কিয়েভকে সহায়তা করার পথে ২৭ দেশের এ ব্লকের মধ্যে অভ্যন্তরীণ বিরোধগুলোতে দাঁড়াতে না দেওয়ার জন্য জেলেনস্কি আবেগপ্রবণ আবেদন জানানোর পর এমন পদক্ষেপ নেওয়া হয়।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit