শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের বিভাগীয় মাসিক সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের বিভাগীয় মাসিক সভা ২ জানুয়ারি সোমবার সিলেটের জৈন্তাপুরস্থ সাইট্রাস গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় সিলেট অঞ্চলের সকল জেলায় বোরো বীজতলা ও চারা রোপণ, সেচ ব্যবস্থাপনা, পতিত জমি চাষের আওতায় আনয়নে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন।সভা শেষে সভাপতি সহ উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দ সাইট্রাস গবেষণা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।

সভায় উপস্থিত ছিলেন, সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর, সিলেট এর পিএসও, ড. লুতফুর রহমান, সিএসও,আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজার এর ড. হায়দার আলী, বীজ বিপনন, বিএডিসি, সিলেট এর উপপরিচালক সুপ্রিয় পাল, এসআরডিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের সিএসও ড. মনফিক আহমদ চৌধুরীসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল জেলার উপপরিচালকগণ, মনিটরিং অফিসার, সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কর্মকর্তাগণ। 

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/সকাল ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit