বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার কোন অভাব নেই: বিজির মহাপরিচালক

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ Time View

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার কোন অভাব নেই বলে মন্তব্য করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, আমরা ডিজি পর্যায়ে যখন আলোচনা করা কতি, তখন বিস্তারিত আলোচনা হয়। সেক্টর কমান্ডার বা অন্য যেকোনো পর্যায়ে আলোচনা হয়, তখনও এই কথা গুলো আমরা বলি। সীমান্তে যে মৃত্যুর ঘটনা গুলো ঘটছে, তা অনাকাঙ্ক্ষিত। আমরা সম্মিলিত ভাবে এটা বনশ করবো। আমাদের বাহিনীর মধ্যে আন্তরিকতার কোন অভাব নেই। আমি আশা করি, এই বিষয়ে সামনে আরও ভাল ফলাফল আসবে।তিনি আজ সোমবার (২ জানুয়ারি)  দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ২৫ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উত্তর-পূর্ব রিজিওন আয়োজিত দুঃস্থ জনসাধারণের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজিবি প্রধান মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন,আমরা আলোচনায় যখন বসি তখন উভয়ের কমন ইন্টারেস্ট গুলো শুনি। আমরা আমাদের পয়েন্ট গুলো দেই, তারা তাদের পয়েন্ট গুলো দেন। পয়েন্ট গুলো নিয়ে আমরা কাজ করি। আলোচনায় উভয় পক্ষ চাই সীমান্ত নিয়ন্ত্রণে রাখবো। বিভিন্ন পর্যায়ে সবসময় আলোচনা চলমান আছে। নতুন বছর আমরা শুরু করলাম, আশা করি নতুন বছরে সীমান্ত পরিস্থিতি আরও অনেক বেশি উন্নতি হবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আখাউড়া স্থলবন্দরে যে কাজটি বন্ধ করা হয়েছে, তা বাধা নয়। সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে, তা উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে করতে হয়৷ যেটা বন্ধ ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দিকের কাজটি হবে, পাশাপাশি তাদের দিকের কাজও শুরু করবে৷ বিষয়টি সমাধান হয়ে গেছে।

এর আগে বিজিবি প্রধান শীতকালীন প্রশিক্ষণ ও ৫ শতাধিক হতদরিদ্রে মাঝে কম্বল বিতরণ করেন।এসময় উত্তর পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ২৫ বিজিবির পরিচালক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ পিএসসি, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ পিএসসি সহ বিজিবির উর্ধতন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit