শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

নওগাঁয় র‌্যাবের অভিযানে চোলাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বদলগাছী উপজেলার পাহাড়পুর এলাকা থেকে ১১০ লিটার চোলাই মদসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।র‌্যাব প্রেস বিফিং থেকে জানাগেছে, জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে একটি চৌকশ অপারেশনাল দল জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর এলাকায় অভিযান পরিচালনা করে ১১০ লিটার চোলাই মদ ও একটি মোবাইল সহ বদলগাছী উপজেলার পাহাড়পুর এলাকার মৃত নরেশ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী শ্রী মনোরঞ্জন সরদার(৪৫) কে চোলাইমদসহ হাতেনাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত মনোরঞ্জন সরদার দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত মনোরঞ্জন সরদার বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit