বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

অপপ্রচার-বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, এ বিষয়ে আপনারা ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না। আজ সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, নতুন বছর উপলক্ষ্যে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে৷ এ ছাড়া মিথ্য তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি এটা নিয়ে কাজ করবে। প্রকৃত তথ্য ও ঘটনা তুলে ধরবে। আগামী জাতীয় নির্বাচনে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমাদের হেডেক নয়, আপনাদের (সাংবাদিক) হেডেক। নির্বাচন নিয়ে বিদেশিদের আশ্বস্ত করার কোনো দরকার নেই। আমরা আমাদের যে কাজ সেটা করে যেতে চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলে বিদেশি নন বিদেশি কোনো বিষয় নয়। সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সীমান্তে কোনো লোক নিহত যেন না হয়। এটা আমাদের কোনো ব্যর্থতাও নয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit