বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ইউরোপের সেরা দুই ল্যাতিন ফুটবলার নেইমার-মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : অপটাজাভিয়ার তাদের এক পরিসংখ্যান করেছে ইউরোপে খেলা ল্যাতিন সব খেলোয়াড়দের নিয়ে। ২০২২ সালে গোল করা এবং গোল করাতে যারা এগিয়ে আছে তাদের একটি তালিকা তৈরি করেছে তারা। সেই তালিকায় প্রথম দুই স্থানে আছেন পিএসজির দুই মহাতারকা নেইমার ও মেসি। 

গত বছরটা স্বপ্নের মতো কেটেছে মেসির। ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে মেসির স্বপ্নের ট্রফি বিশ্বকাপও জিতেছেন। শুধু তাই নয়, ক্লাব কিংবা জাতীয় দলের হয়েও দারুণ সময় পার করেছেন মেসি। তবে তার চেয়ে এগিয়ে নেইমার। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নিলেও নেইমারের পারফর্মেন্স ছিল দুর্দান্ত।

ক্লাবের হয়ে ল্যাতিন আমেরিকানদের মধ্যে ইউরোপে নেইমারই সেরা। গত বছর পিএসজির হয়ে মোট ৩৪টি গোলে নেইমারের অবদান আছে। মেসির অবদান ৩২ গোলে। নেইমার গোল করেছেন ২১টি, গোলে সহায়তা দিয়েছেন ১৩টিতে। গোলে সহায়তায় অবশ্য মেসি অনেক এগিয়ে। তিনি ১২ গোলের বিপরীতে গোলে সহায়তা দিয়েছেন ২০টিতে।

বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছেন নেইমার। যার ফলে লঁসের বিপক্ষে ২০২৩ সালের প্রথম ম্যাচে নামতে পারেননি তিনি। আর বিশ্বকাপ জয়ের পর এখনও ক্লাবের সঙ্গে যোগ দেননি মেসি। তবে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই অনুশীলনে ফিরবেন আর্জেন্টাইন অধিনায়ক। এদিকে অপটাজাভিয়ার পরিসংখ্যানে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ভিনিসিয়ুস জুনিয়র, লাওতারো মার্তিনেজ এবং গ্যাব্রিয়েল জেসুস।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit