শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

মায়েদের স্বীকৃতি প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দিয়েছেন : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘মায়েদের স্বীকৃতি প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দিয়েছেন। সন্তান মায়ের পরিচয়েই বড় হতে পারে। বিধবা ভাতা ও বয়স্ক মহিলা ভাতার ব্যবস্থা শেখ হাসিনাই করেছেন।’ তিনি বলেন, ‘মায়েদের যে অবদান তা স্বীকৃতি দিতে হবে। মায়েরা অবহেলিত হলে সমাজ ও রাষ্ট্র অবহেলিত হয়। জন্মের পর থেকেই নারীরা সব কিছু সহ্য করে থাকেন।’

আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর  সদস্যদের গর্ভধারিণী মাকে সম্মাননা প্রদানের লক্ষ্যে আইইবি’র উদ্যোগে ‘দি ইঞ্জিনিয়ার্স-রত্নগর্ভা মা’ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। আইইবি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর বক্তব্য রাখেন।

আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন (শীবলু)। অনুষ্ঠানে প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, মায়ের তুলনা শুধু মা। মায়েদের অর্জন অতুলনীয়। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি সব মায়েদের জন্য অনুকরণীয়। তিনি এমন একজন সফল মা, যিনি দেশ পরিচালনার পাশাপাশি পরিবারের সন্তানদের সময় দেন।

তিনি বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী ও স্পিকার মা। যাঁরা নিজ নিজ কর্মে, পরিবারে সফল ও সমৃদ্ধ। মায়েদের যত্ন নিলে জাতি ও দেশ  এগিয়ে যায়, উন্নয়ন স্থায়ী হয়। আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনজুরুল হক মঞ্জু, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী, প্রতীক কুমার ঘোষ, রনক আহসান, আইইবির মহিলা কমিটির আহবায়ক ওয়াহিদা হুদা এবং সদস্য সচিব মাকসুদা আহমেদ চাঁদনি। উল্লেখ্য, অনুষ্ঠানে ৮০ জন রত্নগর্ভা মাকে সংবর্ধনা দেয়া হয়, যাদের সন্তানেরা দেশের প্রকৌশল সেবার উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখছেন। -বাসস

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit