শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ডায়াবেটিস মোকাবেলায় ৭ পরামর্শ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

লাইফ ষ্টাইল ডেসক্ : নিয়মিত শরীর চেক করুন

প্রতিদিন শাওয়ার নেওয়ার পর পুরো শরীর ভালোভাবে চেক করুন। কোথাও কোনো কাটাছেঁড়া আছে কি না? আঙুলের ফাঁকে আর্দ্রতা জমতে পারে, ছত্রাক হতে—পারে এসব জায়গা চেক করুন।

জুতা হোক আরামদায়ক

সহজে পা গলানো যায় এমন জুতা পরুন। খালি পায়ে ঘরের বাইরে যাবেন না।

পা আহত করতে পারে এমন নুড়ি বা পাথরকুচি যেন জুতার ভেতর না থাকে। জুতা হোক আরামদায়ক।

প্রস্তুত রাখুন ইমার্জেন্সি স্ন্যাক প্যাক

বাইরে গেলে ব্যাগে রাখুন কয়েকটি গ্লুকোজ ট্যাবলেট। পাঁচ-ছয়টি শক্ত ক্যান্ডি। বাইরে সব সময় সঙ্গে নেবেন এসব। রক্তের গ্লুকোজ যদি নেমে যায়, ১০০ মিলিলিটার রক্তে ৭০ মিলিগ্রামের কম হয় তাহলে হতে পারে মাথা ঝিম ঝিম, গা-হাত-পা কাঁপা, তখুনি এসব খেতে হতে পারে।

ব্লাড গ্লুকোজ চেক করুন নিয়মিত

রোগ, রোগের অবস্থা, চিকিৎসা—এসব বিবেচনায় রক্তের গ্লুকোজ কতবার চেক করতে হবে তা বলে দেবেন ডাক্তার। যদি বলা হয়, সকালে ঘুম থেকে উঠেই মাপতে হবে তাহলে বিছানার পাশের টেবিলে রাখতে হবে গ্লুকোমিটার।

ব্যায়ামের আগে-পরে গ্লুকোজ মাপুন

জিমে ব্যায়ামের আগে আর পরে রক্তের গ্লুকোজ কত থাকে তা মেপে দেখলে ব্যায়ামের প্রভাব রক্তের গ্লুকোজের ওপর কেমন পড়ল তা বিবেচনা করা যায়। এতে রক্তে গ্লুকোজের বিপজ্জনক অবনতি এড়ানো সম্ভব।

ইনসুলিনের সঙ্গে অভ্যস্ত হোন

যদি খুব ব্যস্ত জীবন কাটান। সব সময় চলার ওপর আছেন। নিয়মিত খেতে পারেন না বেলার খাবার, তাহলে ডাক্তার সেভাবে ইনসুলিন দেন। দিতে পারেন রেপিড অ্যাক্টিং ইনসুলিন বা ইনসুলিন পাম্প, যা দ্রুত কার্যকর ইনসুলিন। ইনসুলিনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।

ব্যায়াম করুন

দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। খুব ব্যস্ত থাকলে ১০ মিনিট করে করে ৩০ মিনিট ব্যায়াম করুন। ব্যায়ামের পরিবর্তে পরিবারের সঙ্গে খেলাধুলাও করতে পারেন। বিকেলে হাঁটুন সঙ্গীর সঙ্গে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit