বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

জমি রেজিস্ট্রেশনে নতুন মৌজা রেট কার্যকর আজ থেকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৯৭ Time View

ডেস্ক নিউজ : জমি রেজিস্ট্রশনে আজ থেকে সারা দেশে নতুন মৌজা রেট কার্যকর হচ্ছে। আগামী দুই বছরের জন্য সংশোধিত মৌজা রেট অনুমোদন করে বৃহস্পতিবার নিবন্ধন অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিবন্ধক অধিদপ্তরের বিদায়ি মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়, সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা-২০১০ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুযায়ী ২০২৩ ও ২০২৪ সালের জন্য প্রস্তুতকৃত বাজারমূল্য তালিকা ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর হবে। 

প্রস্তুতকৃত বাজারমূল্য সম্পর্কে কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট জেলার বাজারমূল্য নির্ধারণ কমিটির সসস্য সচিব/নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে।

এদিকে উদাহরণস্বরূপ কয়েকটি মৌজায় জমির মূল্য সংশোধনের তুলনামূলক চিত্র তুলে ধরা হলো।

রাজধানী ঢাকার বাড্ডা সাবরেজিস্ট্রারের এলাকাধীন জোয়ার সাহারা মৌজায় পূর্বে বাড়ি শ্রেণির জমির অযুতাংশ প্রতি মূল্য ছিল ২৬,১৪৯ টাকা, সংশোধিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮,৪৮০ টাকা। খিলক্ষেত্র থানায় ডুমনী মৌজায় আগে ছিল ৫,০৯৯ টাকা, এখন ৬,১২০ টাকা, পাতিরা পূর্বে ৪,৩৮০ টাকা, সংশোধিত মূল্য ৪,৮৩৭ টাকা, বরুয়া পূর্বে ৯,০৬৭ টাকা, সংশোধিত ৯,৭৯৯ টাকা এবং মস্তুলে পূর্বের মূল্য ১০,৩৪৩ টাকা এবং বর্তমানে করা হয়েছে ৩৩,৮৪৮ টাকা।

আবার জোয়ার সাহারা মৌজায় বাড়ি শ্রেণির জমির চেয়ে ভিটি শ্রেণির জমির মূল্য বেশি নির্ধারণ করা হয়েছে। বাড়ির শ্রেণির প্রতি অযুতাংশ ২৮,৪৮০ টাকা হলেও ভিটি শ্রেণির মূল্য ধরা হয়েছে ৫৩,৪৩৮ টাকা। একইভাবে মস্তুল মৌজায় বাড়ি শ্রেণির জমির প্রতি অযুতাংশের মূল্য ৩৩,৮৪৮ টাকা নির্ধারণ করা হলেও ভিটি শ্রেণির জমির দাম ধরা হয়েছে প্রতি অযুতাংশ ৪৭,৮৫৯ টাকা।

তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলায় নতুন এ মৌজা রেট আজ থেকে কার্যকর হবে। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে প্রতিটি জেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে নতুন রেট শিডিউল বহি সাবরেজিস্ট্রারদের কাছে সরবরাহ করা হয়।সরকারি হিসাবে মৌজাভিত্তিক জমির সর্বনিম্ন গড় বাজারমূল্য ধরে সংশোধিত মৌজা রেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই মূল্যের নিচে জমি রেজিস্ট্রি করা যাবে না।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit