রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

কাবুলের সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ, বহু হতাহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলে একটি সামরিক বিমানবন্দরের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর।

স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার (০১ জানুয়ারি) ভোর 8টার দিকে ওই বিমানবন্দরের বাইরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘(রোববার) সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নাগরিক শহীদ ও আহত হয়েছেন।’  

যদিও তিনি বিস্ফোরণের ধরণ বা কারণ উল্লেখ করেননি। বিস্ফোরণের জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। 

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ওই এলাকা সিল করে দিয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান আব্দুল নাফি।  

বার্তা সংস্থা এএফপি জানায়, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি সামরিক বিমানঘাঁটির প্রবেশপথে বিস্ফোরণটি ঘটে।  

এদিকে অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, কাবুলের এই বিস্ফোরণে ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি তালেবান কর্তৃপক্ষ। 

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit