রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

রাশিয়াকে পুতিন ধ্বংস করে দিচ্ছেন: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন। সেনাদের উৎসাহ দিতে সামরিক পোশাকে শনিবার হাজির হন পুতিন। সেনাদের উদ্দেশে দেন ভাষণ। খবর বিবিসির। পুতিনের ভাষণের পরই জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট সেনাদের পেছনে লুকিয়ে আছেন, তাদের নেতৃত্ব দিচ্ছেন না।

শনিবার রাতে নিজের টেলিগ্রাম চ্যানেলে ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘বেসামরিক ইউক্রেনীয়দের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া। শনিবারের হামলা ছিল অমানবিক।’ইউক্রেনের রাজধানী কিয়েভসহ শনিবার একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শত্রুরা। এতে বেশ কয়েকজন আহত হন।

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে রাশিয়ানদের উদ্দেশে জেলেনস্কি আরও বলেন, ‘আপনাদের নেতা দেখাতে চান যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, এবং সামরিক বাহিনী পুতিনের পেছনে রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি লুকিয়ে আছেন। পুতিন তার সামরিক বাহিনী, তার ক্ষেপণাস্ত্র, বাসস্থান এবং প্রাসাদের দেয়ালের আড়ালে লুকিয়ে আছেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি আপনার পেছনে লুকিয়ে আছেন। পুতিন আপনাদের দেশ ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। সন্ত্রাসী কার্যকলাপের জন্য কেউ আপনাকে ক্ষমা করবেন না। ইউক্রেন ক্ষমা করবে না আপনাকে।’

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit