বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

দুই লালকার্ড, ১১ হলুদ কার্ডের ম্যাচে বার্সার হোঁচট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচে থাকা কার্ড দিয়ে রেকর্ড গড়া সেই রেফারি মাতেও লাহোস ছিলেন আজও; লা লিগায় বার্সেলোনা-এস্পানিওল ম্যাচে। এই ম্যাচেও কার্ড দেখানোর ধারা অব্যাহত রাখেন তিনি; দেখান ১১টি হলুদ ও ২টি লাল কার্ড।

কার্ডের ছড়াছড়ির এই ম্যাচেও জিততে পারেনি বার্সেলোনা। ড্র নিয়েই অবশ্য শীর্ষে থাকাটাই স্বস্তি স্প্যানিশ জায়ান্টদের।

শনিবার (৩১ ডিসেম্বর) লা লিগার ম্যাচে ক্যাম্প ন্যু’তে এস্পানিওলের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে বার্সেলোনা। কাতালান ডার্বিতে বার্সার হয়ে গোলটি করেন মার্কোস আলোনসো। আর এস্পানিওলের হয়ে গোলটি আসে হোসেলুর পা থেকে, পেনাল্টিতে।

ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। এরই ধারাবাহিকতায় সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। কর্ণার থেকে উড়ে আসা বল হেড নেন ক্রিস্টেনসেন। সেই বল পায়ের স্পর্শে জালে পাঠাতে ভুল করেননি আলোনসো। লা লিগায় বার্সার হয়ে এটিই তার প্রথম গোল। ছুটতে থাকা ক্লাবটি প্রথমার্ধে আরও কয়েকটি গোলের প্রচেষ্টা চালায়। তবে এস্পানিওলের রক্ষণ ভেদ করতে পারেনি।  

বিরতির পরও আগের মতো খেলতে থাকে বার্সেলোনা। তবে সুযোগ পেলে ছাড় দিচ্ছিল না এস্পানিওলও। ৭১তম মিনিটে আক্রমণে গিয়ে বক্সে বল নিয়ে যান হোসেলু; তাকে ফাউল করে বসেন আলোনসো। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি ফাউলের শিকার হওয়া হোসেলুই।

৭৮তম মিনিটে দুটি হলুদ কার্ড খেয়ে মাঠ ছাড়তে হয় বার্সা ডিফেন্ডার জর্দি আলবাকে। দুই মিনিট পর আক্রমণে যাওয়া লেভানডোস্কিকে ফাউল করে লাল কার্ড দেখেন ভিনিসিউস সৌজা। দশ জনের এই ম্যাচে বার্সা বেশ কয়েকটি আক্রমণে যায়। কিন্তু গোলরক্ষকের নৈপুণ্যে এবারের যাত্রায় বেঁচে যায় এস্পানিওল। ম্যাচ শেষ হয় সমতায় থেকেই।

আসরে ১৫ ম্যাচে ১২ জয় ও ১ হারে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুয়ে রিয়াল মাদ্রিদ। মাত্র ১৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এস্পানিওল।

কিউএনবি/অনিমা/৩১.১২.২০২২/রাত ৯.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit