সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

আকবর আলীদের অনুপ্রেরণা সঙ্গী করে যাচ্ছেন দিশারা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে প্রথম বৈশ্বিক সাফল্য এসেছে বয়সভিত্তিক পর্যায় থেকে। ২০২০ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে আকবর আলীদের দল। এবার প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে খেলার জন্য পহেলা জানুয়ারি দেশ ছাড়বে দিশা বিশ্বাস দিয়ার নেতৃত্বাধীন দল। এর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক। আকবর আলীদের সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে তাদেরও, বলছেন দিশা।

তিনি বলেছেন, ‘(আকবর) ভাইয়েরা যেখান থেকে সাফল্য নিয়ে এসেছেন, আমাদেরও ওইভাবে পরিকল্পনা ও চিন্তাভাবনা আছে যে ভাইয়েরা যদি কিছু করতে পারে, আমরাও পারব। ’দিশার অনুপ্রেরণায় আছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও, ‘অবশ্যই অনুপ্রাণিত করে। সাকিব ভাইয়া বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ওপরের দিকের ক্রিকেটার। আমাদেরও স্বপ্ন উনার মতো হওয়ার। জানি না কতটুকু কী করতে পারব। তবে সত্যিই অনেক আশা থাকে যে ভাইয়া কিছু করছে। আমাদেরও কিছু করতে হবে। উনার পদচিহ্ন অনুসরণ করেই আমাদের যেতে হবে। ’

গত কয়েক মাস ধরেই নিবিড় অনুশীলন করেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে যাওয়া মেয়েরা। মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা গেছে তাদের। দলকে নিয়ে আত্মবিশ্বাসী দিশা। কোনো বড় নামে ভয় পেতে চান না বাংলাদেশ অধিনায়ক। দিশা বলছিলেন, ‘মাঠে যারা ভালো করবে তারাই ভালো দল। আমি কাউকে বড় করে দেখছি না, কাউকে ছোটও করছি না। যে মাঠে খেলবে সে-ই। এখন অস্ট্রেলিয়া আছে, তারা নামে ভালো, খেলেও ভালো। তবে আমি যেটা বললাম, আমার দল নিয়ে আমি খুবই ইতিবাচক। আমরা সবাই যদি একসাথে পারফর্ম করতে পারি তাহলে শুধু অস্ট্রেলিয়া কেন, সব দলকেই হারাতে পারব। ’

দলের শক্তির জায়গা নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি ওভারল সবকিছুই আমার (দলের) শক্তির জায়গা। কারণ আমরা কাউকে আলাদা করে বলছি না যে এটা এমন বা ওটা তেমন… শুধু সবাই মিলে ভালো খেলতে পারি, দলের ফল ইতিবাচক আসবে। ’‘আমাদের দলে পেস বোলিং অলরাউন্ডার বেশি। আমিও পেস বোলার। বাইরের উইকেটগুলো এমন হয় যে বাউন্স বেশি পাওয়া যায়। তাই পেস বোলারদের সুবিধাটা বেশি আসবে আমি মনে করি। ওইটা ধরে আমরা সব দিকেই আমাদের গ্যাপ পূরণ করেছি। ’

আগামী ১৪ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেদিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দিশার দল। টুর্নামেন্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit