সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

এনডিটিভির পরিচালনা পর্ষদ থেকে ২ প্রতিষ্ঠাতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ Time View

ডেস্ক নিউজ : ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান সিংহভাগ শেয়ারের মালিক হওয়ার পর ভারতের নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) পরিচালনা পর্ষদ থেকে দুই প্রতিষ্ঠাতা প্রান্নয় রায় ও রাধিকা রায়সহ ৬ জন পদত্যাগ করেছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই প্রতিষ্ঠাতার পাশাপাশি স্বতন্ত্র ৪ পরিচালকও পদত্যাগ করেছেন; সবার পদত্যাগই ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।

সংস্থা রয়টার্স জানিয়েছে, নিয়ন্ত্রণাধীন দুই কোম্পানি আরআরপিআর হোল্ডিং ও বিশ্বপ্রধান কমার্শিয়ালের মাধ্যমে আদানি এন্টারপ্রাইজ এখন এনডিটিভির ৬৪ দশমিক ৭২ শতাংশের মালিক। তাদের আরও তিনটি চ্যানেল রয়েছে। পরিচালনা পর্ষদ ছাড়লেও প্রান্নয় ও রাধিকা দুজনের প্রত্যেকেরই এনডিটিভির আড়াই শতাংশ শেয়ার থাকছে, বলা হয়েছে বিবৃতিতে।

কোম্পানির মালিকানা বদলের কারণেই আমি পদত্যাগ করছি। আর কোনো কারণ নেই,নির্বাহী কো-চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়ে কোম্পানিকে লেখা চিঠিতে এমনটাই বলেছেন প্রান্নয়।

বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী গৌতম আদানি এনডিটিভির নিয়ন্ত্রণ নিয়ে নিজেকে আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মুখোমুখি দাঁড় করালেন। সাম্প্রতিক বছরগুলোতে আম্বানিও তার মিডিয়া সাম্রাজ্য বিস্তৃত করেছেন।

কিউএনবি/ অনিমা/৩১.১২.২০২২/বিকাল ৩.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit