সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

কিউইন গ্যাং চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সাবেক রাষ্ট্রদূত কিউইন গ্যাং (৫৬) হচ্ছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ওয়াং ই’র স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও সহকারীমন্ত্রী হুয়া চুনইয়িং এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটবার্তায় তিনি বলেন, ‘চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাননীয় কিউইন গ্যাংকে অভিনন্দন। আমরা আশা করছি, তার নেতৃত্বে চীনের কূটনীতি এক উজ্জল অধ্যায়ে প্রবেশ করবে।

চীনের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা পলিটব্যুরো কমিটির সদস্য করা হয়েছে সম্প্রতি। এই কারণেই নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার স্থলে এসেছেন যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা কিউইন গ্যাং।

পররাষ্ট্র নীতি ও লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আগ্রাসী ধরন অবলম্বনের জন্য সুপরিচিত কিউইন ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকাকালে সেখানকার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চীন সংক্রান্ত বিষয়গুলোর ওপর আয়োজিত টক শো-আলোচনা সভায় অংশ নিতেন তিনি।
সূত্র: পিটিআই

কিউএনবি/ অনিমা/৩১.১২.২০২২/বিকাল ৩.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit