শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

নতুন বছরে চার শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ Time View

ডেস্কনিউজঃ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালে ষষ্ঠ, সপ্তম, ২০২৪ সালে অষ্টম, নবম ও ২০২৫ সালে দশম। এভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। চার শ্রেণির নতুন শিক্ষাক্রমের বই নিয়ে পুরো ২০২২ সাল পর্যন্ত পাইলোটিন করা হয়েছে। যেহেতু শিক্ষায় একেবারে একটি রূপান্তর ঘটছে, সেহেতু শিক্ষাক্রমে আগের তুলনায় পাঠদান ও মূল্যায়নের ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। সেজন্য নতুন বছরজুড়ে এ বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে এবং সারা বছর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদসহ সকলের ফিডব্যাক নেওয়া হবে। ২০২৪ সালে সংযোজন বিয়োজনসহ যা প্রয়োজন করা হবে।

তিনি বলেন, অতীতের কিছু বইয়ে অনেক ভুল ছিল, তবে করোনার অতিমারিতে সেই ভুলগুলো নিয়ে ব্যাপক কাজ করে সংশোধন করা হয়েছে। এতে ২০২২ সালে বইয়ে তেমন ভুল ছিলো না। আমরা আশা করছি এ বছরও তেমন ভুল থাকবে না। এরপরও কোথাও কোনো ভুল থাকলে সঙ্গে সঙ্গে সেগুলো সংশোধনের চেষ্টা করব।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটোয়ারী, সহকারী পুলিশ সুপার (সদস সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

কিউএনবি/ বিপুল/ ৩০.১২.২০২২/রাত ১১.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit