শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ

নওগাঁর পত্নীতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

তানভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ Time View

তানভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলার আমিনাবাদ এলাকার এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষকের নাম আরফান হোসেন (২৪)। সে পার্শ্ববর্তি উপজেলা মহাদেবপুর উত্তর ঈশ্বরপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।জানাগেছে, আমিনাবাদ দারুল উলুম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র বাড়িতে এসে মা-বাবাকে মাদ্রাসার ঐ শিক্ষকের কুকর্মের কথা জানালে সমস্ত ঘটনা শুনে শিশুটির বাবা বাদী হয়ে পত্নীতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং-২৭, তাং-৩০/১২/২০২২ইং।এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক আরফান শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আাদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কিউএনবি/ অনিমা/ ৩০.১২.২০২২/রাত ১০.০৭

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit