সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View

ডেস্কনিউজঃ বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার বলা হয় পেলেকে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮২ বছর বয়সে ক্যানসারের কাছে হার মেনে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তার মৃত্যুতে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বৈশ্বিক এই আইকনের মৃত্যুতে কালো আঁধারে শোকাচ্ছন্ন পেলের দেশ ব্রাজিলও।

‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপ শিরোপাজয়ী এই তারকার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ক্ষমতা ছাড়ার আর মাত্র একদিন আগে শোকাগ্রস্থ ব্রাজিলিয়ানদের পাশে দাঁড়াতেই এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট।

পেলেকে একজন গ্রেট সিটিজেন এবং সেরা দেশপ্রেমী হিসেবে অভিহিত করে বলসোনারো এক বিবৃতিতে বলেছেন, ‘পেলে বিশ্বের যেখানেই গিয়েছেন, সেখানেই ব্রাজিলের নামকে উর্ধ্বে তুলে ধরেছেন।’

আগামী রোববার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি টুইটারে শোকবার্তায় লিখেন, ‘আমাদের দেশটির নাম অল্প সংখ্যক কিছু ব্রাজিলিয়ান বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছেন। তাদের মধ্যে পেলে একজন।’

ব্রাজিলের সাউ পাওলো প্রদেশে বেড়ে ওঠা পেলের। ক্যারিয়ারের শুরু হয়েছিল এখানকার সান্তোস ক্লাবে। সেখানেই তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি। তবে মৃত্যুর আগ বছরটি তিনি কাটিয়েছেন গুয়ারুজা শহরে।

গতবছর পেলের কোলন ক্যানসার ধরা পড়ার পর অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। এরপর কেমোথেরাপি দিয়ে কিছুটা সুস্থও হয়েছিলেন তিনি। কিন্তু গত ২৯ নভেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হলে আবারও হাসপাতালে ভর্তি হতে হয় পেলেকে। সেখানে একমাস কাটানোর পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন এই ফুটবলার সম্রাট।

কিউএনবি/ বিপুল/ ৩০.১২.২০২২/ সন্ধ্যা ৬.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit