রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

সবজি-মুরগির দাম বেড়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৮০ Time View

ডেস্ক নিউজ :  বাজারে শীতকালীন সবজির পাশাপাশি মুরগির দাম বেড়েছে। অন্য সব পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। শসা প্রতি কেজি ৬০-৭০ টাকায়, লম্বা বেগুন ৬০-৭০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, শিম ৪০-৬০ টাকা ও করলা ৬০-৮০ টাকা।

চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৫০-৫৫ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৭০-৮০, পেঁপে ৩০-৪০, বরবটি ৬০-৮০ ও ধুন্দুল ৬০-৭০ টাকা। বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। কাঁচা কলার হালি ৪০ টাকা। লেবুর হালি ১৫-২০ টাকা।  

১১ নম্বর বাজারের সবজি বিক্রেতা মো. আল-আমীন বলেন, বাজারে সবজির সরবরাহ একটু কম। শীত ও কুয়াশার কারণে বাজারের সবজি কম আসছে, তাই দাম বাড়ছে।  

পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। রসুনের কেজি ১২০-১৩০ টাকা। আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলুর কেজি ২৫-৩০ টাকা।  

বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। প্যাকেট চিনি কেজি ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাল চিনির কেজি ১৪০ টাকা।

বাজারে খোলা আটার কেজি ৬০-৬৫ টাকা। প্যাকেট আটার কেজি ৭০-৭৫ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়।

দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা।  

বাজারে সয়াবিন তেলের লিটার ১৮৬ টাকা। পাঁচ লিটারের বোতল ৯২৫ টাকা। লবণের কেজি ৩৮-৪০ টাকা।  

এসব বাজারে আগের দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ফার্মের লাল ডিমের ডজন ১২০ টাকা, হাঁসের ডিমের ডজন ২১০-২২০ টাকা ও দেশি মুরগির ডিমের ডজন ১৮০-১৯০ টাকা।  

বাজারে গরুর মাংস ৬৮০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি ৮৫০-৯০০ টাকা।  

বাজারে দাম বেড়েছে মুরগি। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সপ্তাহ আগেও ব্রয়লারের কেজি ছিল ১৫০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। কেজি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকায়। গত সপ্তাহে কেজি ছিল ২৫০-২৬০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকায়।  

১১ নম্বর বাজারের মুরগি বিক্রেতা মো. রুবেল বলেন, বাজারে মুরগির দাম বেড়েছে। শীতকালে এমনিতেই মুরগির উৎপাদন ও সরবরাহ কম থাকে। কয়েকদিন ধরে শীত বেড়ে যাওয়ায় দাম বেড়েছে মুরগির।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit